Nihsanga Ishwar

Author: Samiran Das

SKU: OCS106060

₹374 ₹440 15% OFF
View Wishlist
Share this:
ঘুম আসছে না বিদ্যাসাগরের, অনেক পুরোনো কথা মনে পড়ে যাচ্ছে। অনেকেই আমাকে জিজ্ঞেস করেন, ঈশ্বর, কেন তুমি এইসব করে বেড়াও? ঘরের খেয়ে বনের মোষ তাড়িয়ে কী লাভ? কী লাভ আমি জানি না, শুধু একটা কথাই জানি, মানুষের দুঃখে আমার প্রাণ কাঁদে। ওদের কান্না আমার সত্তার মধ্যে ধ্বনিত হয়। চোখে জল চলে আসে, আমি উন্মাদ হয়ে যাই। পারি না নিজেকে স্থির রাখতে। অনেকেই হয়তো পারেন, কিন্তু আমি পারি না। কেন পারি না, এই প্রশ্নের কোনো উত্তর নেই। হয়তো এটা আমার জন্মার্জিত প্রবণতা। আমার নিয়ন্ত্রক। আমাকে সারা জীবনই বহন করতে হবে এই প্রবণতার অভিঘাত। কুলীন ব্রাহ্মণ অতিবৃদ্ধ শম্ভুনাথ বাচস্পতি ও তার অতিতরুণী বধূর কথা মনে পড়ে। এক ঝলক সেই কিশোরীর মুখ দেখেই হাহাকার জেগেছিল বুকের মধ্যে। আর কিছুদিন পরেই এই বালিকা বিধবা হবে। সে জানতেই পারবে না, বেঁচে থাকার অর্থ কী! দাম্পত্য জীবনের আনন্দ কী! প্রতিজ্ঞা করেছিলাম, এইসব মেয়েদের মুখে আমি হাসি ফোটাবই। বাচস্পতির বাড়ি থেকে বেরিয়ে আসার সময় বলে এসেছিলাম, এই ভিটেয় আমি আর কখনোই জলস্পর্শ করব না। আমি রেখেছি সেই প্রতিজ্ঞা।

Publisher

Abhijan Publisher
Language Bengali
ISBN 978-81-950427-6-0
No of Pages 232
Cover Hardcover
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now