সংকলনের চোদ্দটি গল্পই নির্ভেজাল ভূতের গল্প। পাঠক ভয় পেয়ে আনন্দ পাবেন, এমনটি ভেবেই লেখা। তবে ছোটগল্প অলৌকিক হলেও সাহিত্যেরই অঙ্গ। স্বাভাবিকভাবেই এই গল্পগুলোর মধ্যেও সমাজের নানা স্তরের মানুষের জীবন উঠে এসেছে। গল্পের মূলচরিত্রদের কেউ হতাশাগ্রস্ত যুবক, কেউ সদ্য স্বামীহারা যুবতী। কেউ উচ্চবিত্ত পরিবারের মেয়ে আবার কেউ সংসারী মানুষ। সংগ্রহ গল্পটি এক নববধুর, যে স্বামীর কর্মস্থলে এসে ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়। বইয়ের আলমারি কয়েকজন বইপোকার গল্প। ‘সিঁড়ির পাশের ঘর’ আর ‘তেরো তারিখের রাত’ অলৌকিক হলেও ধাত খানিক রহস্য গল্প ঘেঁষা। স্টেয়ার হাউস গল্পটি পাঠককে নিয়ে যাবে মহারাষ্ট্রের নিজস্ব মেঘালয়, তমহিণীঘাটে। ‘আলতা পরা পা’ একটি সাজানো বাড়ির প্রক্ষাপটে রচিত। কে গল্পটি আবার একটি প্রাচীন কেল্লাকে কেন্দ্র করে গড়ে উঠেছে।
Publisher |
Book World Publication |
| Language |
Bengali |
| No of Pages |
168 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now