একটি অপঠিত বাংলা পুথি আবিষ্কৃত হল। সেই পুথির প্রেক্ষিতে নির্মিত হল এক আশ্চর্য উপাখ্যান। উপন্যাসের চরিত্র মেহেরজান নামক কন্যাটির শেষ পরিণতি, শের আলির সংগ্রামদীপ্ত জীবন, এবং ডাকাত সালামত মিয়াঁর ফরাজি দলের নেতৃত্ব দেওয়া, সব কিছুতে ফুটে উঠেছে উনিশ শতকের প্রথমার্ধে বাঙালি মুসলমানের খণ্ডিত এক মননচিত্র। বাবু জমিদার-তালুকদার, রায়ত কৃষকদের চরিত্র যেমন চিত্রিত হয়েছে তেমনই ব্রাহ্মসমাজ, ইয়ংবেঙ্গল দলের প্রথমদিকের প্রভাবও এই উপন্যাসে চিত্রিত হয়েছে। অন্যদিকে ওয়াহাবি ও ফরাজি আন্দোলনে প্রভাবিত বাংলার মুসলমান সমাজের গতিপ্রবাহের খাত কোনদিকে প্রবাহিত হচ্ছিল সেসময়, সেইসঙ্গে বর্তমান সময়কে সামনে রেখে অতীতের সঙ্গে সূক্ষ্ম মেলবন্ধনে সুনিপুণভাবে বিনির্মিত হয়েছে 'রাঁড়িদিঘির বৃত্তান্ত'। কেন এমন নাম হয়েছে দিঘির? কেন সেইসময়ের বাংলার জনসাধারণের একটি অংশ রেনেসাঁতে অংশগ্রহণ করতে পারল না? সেই না-পারা থেকেই কি পশ্চাদপদতার অভিশাপ? নাকি অন্য কিছু? 'রাঁড়িদিঘির বৃত্তান্ত' উপন্যাসে সে-কথাই উঠে এসেছে।
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-61-4 |
| No of Pages |
352 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now