"ভারতের প্রাচীন চার বিদ্যার মধ্যে রাজনীতি বা রাজধর্ম হল অন্যতম। ধর্ম মানে নীতি। রাজধর্ম হল রাজনীতি। রাজনীতি আবার দণ্ডনীতিও। দণ্ড যখন ন্যায়বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয় তখন সেটি সমস্ত লোক রক্ষা করে। রাজধর্মের আর একটি পর্যায় শব্দ হল অর্থশাস্ত্র। ধর্ম বা নীতি থেকে অর্থ আসে। রাজনীতির রূপ আর রূপচর্চা ভিন্ন কথা হলেও তা কোথাও যেন মিলেমিশে যায়। দেবতাদের ভুবনে গেলে তা আরও স্পষ্ট হয়। রাজনীতির মালমশলা মহাভারতে কিছু কম নেই, আছে রান্নার মশলাও।
মহাকাব্য কেবল কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা ও দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করে না, তা প্রাচীন ভারতের আর্থ-সামাজিক অবস্থার আভাসও দেয়। রাজনীতির পাশাপাশি মহাভারতে খেলাধূলাও ছিল, সেই খেলার মধ্যে ছিল রাজনৈতিক প্যাঁচপয়জার। যুদ্ধ হল এই মহাকাব্যের একটি প্রধান বিষয়। আর যুদ্ধ মানেই অস্ত্রশস্ত্র। মহাভারতের বিভিন্ন পর্বে নানা রকমের অস্ত্রের নাম পাওয়া যায়। মহাভারতে নারীরা অন্তঃপুরের বাসিন্দা হলেও তাঁরা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রাখেননি। সত্যবতী থেকে দ্রৌপদী, প্রত্যেকেই মহাভারতীয় রাজনীতিবিদ ছিলেন। 'ভারত' নামক একটি দেশের ধারণা যদি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তৈরি করে থাকেন, তবে 'রাষ্ট্র' নামক ভারতের আদি প্রতিষ্ঠাতা কৃষ্ণ বাসুদেব। তিনিই রাষ্ট্র, তিনিই মহাভারত।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-95-9 |
| No of Pages |
272 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now