"ধর্ম,অর্থ,কাম ও মোক্ষ- চার পুরুষার্থের কথা বলা আছে মহাভারতে। ধর্ম মানে হল নীতি। রাজধর্ম হল রাজনীতি। রাজনীতি আবার দণ্ডনীতিও। দণ্ড মানে শাস্তি। আবার দণ্ড হল লাঠি। 'দণ্ড' শব্দের প্রকৃত অর্থ হল ধারণ করা, যা লোকস্থিতিকে ধারণ করে।দেবী সরস্বতী দণ্ডনীতি বা রাজনীতির সৃষ্টি করেন। দণ্ড যখন ন্যায়বুদ্ধি বা ধর্মের সঙ্গে যুক্ত হয় তখন সেটি সমস্ত লোক রক্ষা করে।রাজধর্মের আর একটি পর্যায় শব্দ হল অর্থশাস্ত্র। ধর্ম বা নীতি থেকে অর্থ আসে। রাজনীতির রূপ আর রূপচর্চা ভিন্ন কথা হলেও তা কোথাও যেন মিলেমিশে যায়। মহাকাব্য কেবল কুরুক্ষেত্র যুদ্ধের বর্ণনা ও দার্শনিক তত্ত্ব ব্যাখ্যা করে না, তা প্রাচীন ভারতের আর্থ-সামাজিক অবস্থার আভাসও দেয়। মহাভারতে নারীরা রাজনীতিতে অংশ নিয়েছেন স্বাভাবিকভাবেই। অন্তঃপুরের বাসিন্দা হলেও তাঁরা রাজনীতি থেকে নিজেদের সরিয়ে রাখেননি। সত্যবতী থেকে দ্রৌপদী, প্রত্যেকেই মহাভারতীয় রাজনীতিবিদ ছিলেন। 'ভারত' নামক একটি দেশের ধারণা যদি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসদেব তৈরি করে থাকেন, তবে 'রাষ্ট্র' নামক ভারতের আদি প্রতিষ্ঠাতা কৃষ্ণ বাসুদেব। তিনিই রাষ্ট্র, তিনিই মহাভারত। শেষমেশ তিনি মারা যান ব্যাধের সামান্য এক শরে।
মৃত্যু মহাকাব্যের খুবজরুরি বিষয়। সেই মৃত্যুতেও যেন লেপ্টে আছে রাজনীতির ধুলোবালি।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-95-9 |
| No of Pages |
240 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now