Kal Rahasy Garvo

Author: Baishali Dasgupta Nandi

SKU: OCS103392

₹276 ₹325 15% OFF
View Wishlist
Share this:

সব রহস্যের উত্তর বিজ্ঞান আজও দিতে পারেনি। তাই বলে কি প্রতিটি অজানা ঘটনাই অতিপ্রাকৃত? 

এই প্রশ্নের উত্তর খুঁজতেই ‘ডিটেক্টিভস অফ সুপারন্যাচারাল’ ওরফে টিম ডস, একটি অতিপ্রাকৃতের অনুসন্ধানী দল বছরের পর বছর পা রেখেছে পরিত্যক্ত বাড়ি, শ্মশান, পাহাড়ি জনপদ, অভিশপ্ত বলে পরিচিত এমন সব জায়গায়, যেখানে সাধারণ মানুষ দিনের আলোতেও যেতে ভয় পায়। 

এই বই কোনো ভূতের গল্পের সংকলন নয়। এটি একদল অতিপ্রাকৃত গবেষকের বাস্তব অনুসন্ধান, সাক্ষাৎকার, নথি এবং প্রত্যক্ষ অভিজ্ঞতার উপর ভিত্তি করে লেখা সত্য কাহিনির সংকলন। আগে যুক্তির আলোয় খোঁজা হয়েছে স্বাভাবিক ব্যাখ্যা। তবু কিছু প্রশ্ন রয়ে গেছে; যার উত্তর আজও অজানা। 

ভয়, কুসংস্কার, বিজ্ঞান, ইতিহাস এবং মানুষের অদম্য কৌতূহল; সব মিলিয়ে এই বই আপনাকে নিয়ে যাবে এমন এক জগতে, যেখানে প্রতিটি ছায়া হয়তো ভূত নয়, কিন্তু প্রতিটি অন্ধকারের আড়ালে লুকিয়ে আছে একটি গল্প। 

আপনি কি প্রস্তুত সেই অজানার মুখমুখি হতে? 

কারণ সত্য কখনো কখনো কল্পনার চেয়েও ভয়ংকর। এই বই পড়ার পর হয়তো আপনি আলো নিভিয়ে ঘুমোবেন। কিন্তু অন্ধকারকে আর কখনো আগের দৃষ্টিতে দেখবেন না। 

Publisher

Deep Prakashan
Language Bengali
Cover Hardcover
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now