"ভাটি-বাংলার হবিগঞ্জের জলসুকা গ্রাম। ব্রিটিশ ঔপনিবেশিক আমল। ঘেটুপুত্রের এক খণ্ড জীবন, অর্থাৎ একজন তরুণের মনোমুখিতা, নৈরাশ্য, অন্তর-যন্ত্রণা, বিচ্ছিন্নতা, আত্মরক্তক্ষরণ ও মনোবিকলন। দ্বন্দু-সংঘাত, লোভ-হিংসা-ঈর্ষা-ক্ষোভ,
বিশ্বাস-ভয়-প্রভুত্ব, কামনা-বাসনা-লালসা, প্রেম-মোহ, দুঃখ-বেদনা, হাসি-কান্না।বিষয়বস্তু হাওর জনপদের হলেও পুরোটাই লেখক ধারণ করেছেন কল্পনায়। কাল্পনিক চরিত্র ও সংলাপের মধ্য দিয়ে বাস্তবতার যে-চিত্র তুলে ধরার প্রয়াস চালিয়েছেন তাতে তিনি সফল হয়েছেন, কেননা
বিষয়বস্তু থেকে সরে যাননি। কোনো কিছুই আরোপিত বলে মনে হয় না। জলের ভেতর জলের বিসর্জন-জীবন ও জগৎ সম্পর্কে
পাঠককে ভাবনার জগতে ডুবাবে। মানুষ, সমাজ ও হাওর সংস্কৃতি সম্পর্কে ভাবাবে। এরকম একটি মহৎ নাট্যোপন্যাস লেখা মোটেই সহজ নয়।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-45-4 |
| No of Pages |
112 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now