Puja Notice: Online orders remain open! Dispatches are paused for Puja holidays and will resume on October 27th.

Gandharaj Momo O Anyanya Galpo

Author: Shruti Dutta Ray

SKU: OCS105647

₹170 ₹200 15% OFF
View Wishlist
Share this:
মানুষের প্রাত্যহিকতার ভেতরেই লুকিয়ে থাকে বহুস্তরীয় আখ্যানের বীজ, একজন সংবেদনশীল লেখক খুঁজে নেন সেই আখ্যান। মানুষের হাসি-কান্না, দ্বিধা, রাগ, অভিমানের আড়ালে থাকা সেই অন্য এক অপরিচিত সত্তার খোঁজ করে গল্প লিখেছেন শ্রুতি। তাঁর প্রথম গল্পের বই 'গন্ধরাজ মোমো ও অন্যান্য গল্প'-এ রয়েছে সেই সমস্ত মানুষের মনের ভূগোল ও ইতিহাসের জটিল মনস্তত্ত্ব, যারা স্বপ্ন হারিয়ে শূন্যের শরীর ছুঁয়ে ঈর্ষার বীজ লালন করেন, যারা সব হারিয়েও নিজে স্বপ্ন দেখে ও অন্যের স্বপ্ন ফেরী করে। এই চার ফর্মার দশটি গল্প সহজ সুন্দর রেখায় বোনা বহুবর্ণের নকশিকাঁথা। মানুষের সহজাত ঈর্ষার পাশে নিখুঁত মুন্সিয়ানায় শ্রুতি দত্ত রায় লিখে রাখেন ভালোবাসার অম্লান ভাস্কর্য। বইটির সবগুলো গল্প পাঠের পর মনে হয় মানুষের জীবনের কেন্দ্রে থাকে যে 'ভালোবাসা' এই বইটি আসলে সেই ভালোবাসার অম্লান অভ্রান্ত দশটি আখ্যান, খুব ছোটো ছোটো পরিসরে রচিত এক অসীমের সুর রচনা।

Publisher

Abhijan Publisher
Language Bengali
ISBN 978-93-7363-015
No of Pages 64
Cover Paperback
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now