"বাঁচার আর এক নাম বিবর্তন। সাধারণ মানুষ তো বটেই, লেখকের পক্ষেও এ সত্য অনিবার্য। 'বদল বৃত্তান্ত', 'কাক চরিত্র' ও 'কাছিমের কামড় কিংবা
পাঁচ পোয়াতির গপ্পো' থেকে 'দেবতাদের শ্মশান'-এ গল্পকার বিকাশকান্তির সেই বিবর্তনের পথরেখা স্পষ্ট। ধ্রুপদি ও লোকভাষার অনিন্দ্য দ্বন্দ্ব-সমন্বয়ে প্রান্তিক সুন্দরবনের বৃত্তিজীবী মাটিমাখা মানুষকে তাদের রক্ত-মাংস-মজ্জাসহ বাংলা গল্পে উপস্থাপনের মধ্যে দিয়ে যে বিকাশকান্তির যাত্রা শুরু হয়েছিল, 'দেবতাদের শ্মশান'-এ তার ভূগোলের ভুবনায়ন। আগের গ্রন্থগুলোতে লোকালকে ইউনিভার্সাল-এ উত্তীর্ণ করা বিকাশ এ গ্রন্থে আন্তর্জাতিকতার ভিতর থেকে নিষ্কাশন করে এনেছেন মানুষের ব্যক্তিক ও স্থানিক সংকটকে। ব্যক্তিক, স্থানিক ও আন্তর্জাতিকের টানাপোড়েনে মানুষের চিরকালীনকে আবিষ্কার এখানে।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-81-19240-73-9 |
| No of Pages |
112 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now