Puja Notice: Online orders remain open! Dispatches are paused for Puja holidays and will resume on October 27th.

Chandal Raja

Author: Shuddhasattva Ghosh

SKU: OCS105562

₹298 ₹350 15% OFF
View Wishlist
Share this:
বাংলার ইতিহাস অসামান্য বৈচিত্র্যে ভরপুর। সেনরাজাদের আমলে হওয়া বর্ণবিভাজন সমগ্র বাংলা ভূখণ্ডে একই প্রভাব ফেলেনি। আজকে ভাওয়াল বলে পরিচিত বাংলাদেশের, একদা পূর্ববঙ্গের অংশে, রাজা হয়েছিলেন দুই চণ্ডাল ভ্রাতৃদ্বয়। রাজা হয়ে অন্য রাজ্য দখল, নিজেদের সম্পদ বাড়ানোর যে চেনা পদ্ধতি তার বাইরে গিয়েছিলেন তাঁরা। তার ফলে একটি লিপির উদ্ভব হয়েছিল। সেই লিপি তাঁরা ব্যবহার করেছিলে রাজ্যের আচণ্ডাল প্রজাদের শিক্ষাদানের মহৎ উদ্দেশ্যে। কিন্তু রাজ্যের বর্ণাশ্রমে বিশ্বাসী অংশ এই কাজকে ভালো চোখে দেখেনি। মেনেও নেয়নি। তাঁদের ষড়ষন্ত্র ঘনিয়ে ওঠে এই রাজাদের রাজত্বচ্যুত করার জন্য। যুদ্ধ, হিংসা, ষড়যন্ত্র, গুপ্তহত্যার কণ্টকিত পথ ধরে ভ্রমণ করেছে এই আখ্যান। ঐতিহাসিক উপন্যাস নয়, ইতিহাস নির্ভর উপন্যাস এটি। যে বাংলাকে আমরা খুবই অল্প চিনি, তার এক অভূতপূর্ব সময়ের কাহিনি বয়ান।

Publisher

Abhijan Publisher
Language Bengali
ISBN 978-81-990269-3-3
No of Pages 176
Cover Paperback
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now