"থাই দেশের এই রামায়ণ আমাদের পরিচিত প্রচলিত রামায়ণের থেকে অনেকাংশেই স্বতন্ত্র। দেশগতভাবে চরিত্রদের নামকরণই শুধু
আলাদা এমন নয়, চরিত্রগতভাবেও তাঁরা আলাদা। রামরূপী বিষ্ণুর জন্মের কারণ, রাক্ষসদের রাজত্ব বিস্তার পৃথিবীতে।
রাবণের পূর্বজন্মের কথাও বিশদে আছে। আছে তাঁরই রাণী মন্থো বা প্রচলিত রামায়ণের মন্দোদরীর গর্ভস্থ কন্যা
সীতার প্রতি তাঁর প্রেমের কথা। আবার রাম-সীতার বিয়ের আগেই প্রেমের কথা আছে। থাই রামায়ণে হনুমান আজন্ম ব্রহ্মচারী নন।
সাগ্রহে একাধিক নারীর সঙ্গে প্রেম ও রমণে লিপ্ত হন। রাবণবধের পরে আয়ুথিয়া বা অযোধ্যাতে এসে রামের সঙ্গে সিংহাসনে বসেন।
রাবণ, বালীও নারীলোভী। রাবণ তো শিবের পত্নী উমাকেও পেতে ইচ্ছুক। এমন সব বিচিত্র চরিত্র
বৈশিষ্ট্য এই কাহিনির। এক দেশের সংস্কৃতি অন্য দেশে কেমন চেহারা লাভ করে তার এক জীবন্ত উদাহরণ এটি।
ভিন্ন স্বাদ লাভ করতে, ভিন্ন সংস্কৃতিকে জানতে পাঠকের অবশ্যই প্রয়োজনীয় এই রামায়ণ পাঠ।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-711-2 |
| No of Pages |
176 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now