স্বয়ং বাৎসায়ন চৌষট্টি কলা সম্পর্কে বলেছেন- 'এই চৌষট্টি অঙ্গের বিদ্যা কামসূত্রের অবয়ব'।
নিছক যৌনাচরণ হিসেবে না ধরে 'কাম' শব্দটিকে বৃহত্তর অর্থে গ্রহণ করলে এই ব্যাখ্যার প্রকৃত অর্থ স্পষ্ট হবে।
সম্ভবত এই প্রথম বাংলা ভাষায় স্বতন্ত্র গ্রন্থাকারে প্রকাশিত হল 'বাৎসায়নের চৌষট্টি কলা'।
রামায়ণ-মহাভারত, বিভিন্ন পুরাণ ও পুরাণকোষ, কৌটিলীয় অর্থশাস্ত্রসহ আরও নানা
আকরগ্রন্থ থেকে তথ্যনির্যাস সংগ্রহ করে রচিত হয়েছে এই গবেষণাঋদ্ধ গ্রন্থটি।
চতুঃষট্টি বা চৌষট্টি কলার জন্ম কীভাবে হয়েছিল- সেই পৌরাণিক আখ্যান থেকে শুরু করে
, প্রতিটি কলার অনুপুঙ্খ বৃত্তান্ত, বৈশিষ্ট্য, মহাকাব্য-পুরাণের বিভিন্ন উদাহরণ,
ভারতীয় সমাজমানসে কলাটির বর্তমান প্রেক্ষিত বাদ যায়নি কোনো অনুষঙ্গই
। বইটি আসলে প্রাচীন চৌষট্টি কলার নান্দনিক উপবনে আধুনিক মনন-বিহার।
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-803-4 |
| No of Pages |
96 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now