"তাত্ত্বিক ও তত্ত্ববিশ্ব গ্রন্থমালার দ্বিতীয় বই 'এডওয়ার্ড সাইদ: প্রান্তিক সত্তার প্রতিরোধ' নিবেদিত হচ্ছে সুবেদী পাঠকদের কাছে।
স্নায়ুযুদ্ধ পরবর্তী বিশ্বের জটিল বাস্তবে উপনিবেশোত্তর চেতনার দীপ্যমান অগ্নিশিখা যিনি অনির্বাণ রেখেছিলেন,
সেই চির জাগ্রত গণবুদ্ধিজীবী সাইদের নির্ভীক ও অচঞ্চল কণ্ঠস্বর এতে বিশ্লেষিত হয়েছে।
সংস্কৃতি ও সাম্রাজ্যবাদের কুটিল গ্রন্থনায় সত্তা যখন নির্বাসিত, কী হতে পারে প্রান্তিকায়িত-জনের ভূমিকা
এবং প্রাচ্যবাদ সম্পর্কে কী হতে পারে আমাদের অবস্থান, এই গ্রন্থে সেই পর্যালোচনা উপস্থাপিত হয়েছে।
বিধ্বস্ত প্যালেস্টাইনের সাম্প্রতিক আবহ কীভাবে তত্ত্ববিশ্বের উপজীব্য
হিসেবে চিরপ্রাসঙ্গিক, সেই বহুমাত্রিক সত্য এই বইতে উদ্ভাসিত।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-057-1 |
| No of Pages |
104 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now