"এই গল্পগ্রন্থের কাহিনিগুলি পাঠকের হালকা মনোরঞ্জনকে উপেক্ষা করে জীবনের বহুমুখী গভীর ব্যঞ্জনায় মূর্ত হয়ে ওঠে, এক অনন্য সুখানুভূতির সন্ধান দেয়। জীবন ও জীবিকার যুদ্ধে পর্যুদস্ত প্রান্তিক মানুষ, যূথবদ্ধ-যাপন সত্ত্বেও অপরিচয়ের গ্লানি, ব্যবধান... তাদের সামাজিক, ধর্মীয় তথা রাষ্ট্রীয় দাপটজনিত দীর্ঘস্থায়ী ক্ষত ও বিভাজনের ফাটল মেরামতই লেখাগুলির প্রধান অবলম্বন।
এ যাবৎ অজস্র লেখা থেকে সুনির্বাচিত ছোটোগল্পের এই সংকলনে শব্দচয়ন, বাক্যবিন্যাস এবং আবহ তৈরি ইত্যাদিতে লেখকের শ্রমসাধ্য নিবেদন স্পষ্ট। পাঠবস্তুগুলির বহুস্তরিক নির্মাণ সচেতন পাঠককে অবশ্যই মুগ্ধ করবে।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-37-9 |
| No of Pages |
160 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now