"শান্তিনিকেতন' শব্দটির সঙ্গে আছে পরম্পরার এক নিবিড় যোগ।
এখানকার সাংস্কৃতিক পরম্পরার অনুবর্তী মনস্তত্ত্ব জড়িয়ে শান্তিনিকেতন তাই একটি অপ্রতিম নান্দনিক ভূ-খণ্ড।
এ ভূমির পথে-প্রান্তরের প্রাকৃতিক ঐশ্বর্যও প্রভাবিত করেছে এখানকার অধিবাসীদের, তাঁরা সত্যিই হয়ে উঠেছেন শিল্পিত রুচিসম্মত।
মানুষ তার চিরদিনের বাড়িকে যে-নামে চিহ্নিত করে, তাতে শুধু সেই গৃহবাসীর আন্তরিক পরিচয় নয় - তার মনোগত মাধুর্যও প্রকাশিত হয়।
এ প্রয়াসের লক্ষ্য সেই মনোগত মাধুর্যের পরম্পরার প্রতি শান্তিনিকেতন-পিয়াসুদের মনোযোগ আকর্ষণ।
যুগের পর যুগে, পল্লির পর পল্লির পথে যেসব নামের কোমল মাধুরী পথিককে টেনে এনেছে বাহির থেকে
গৃহচ্ছায়ায়- তাকে মলাটবন্দি করে পাঠকের হাতে তুলে দিয়ে এই নান্দনিকতা অক্ষয় হোক, এই কামনা।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-01-0 |
| No of Pages |
128 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now