Puja Notice: Online orders remain open! Dispatches are paused for Puja holidays and will resume on October 27th.

Premer Galpo by Shanta Mukhopadhyay

Author: Shanta Mukhopadhyay

SKU: OCS105754

₹255 ₹300 15% OFF
View Wishlist
Share this:
প্রেম কী? আজ অবধি এ নিয়ে যত তাত্ত্বিক ও ব্যবহারিক চর্চা হয়েছে, তাতে তার স্বরূপ প্রকাশিত হয়েছে কি? প্রেম কি বিজ্ঞানপ্রস্তাবিত হরমোন ক্রিয়া নাকি মনের অলিন্দে অস্ফুট গুঞ্জরণ? প্রেম কতটা শরীরীভাষ্যে উদ্যাপিত, কতটা অন্তর্লীন গূঢ়ভাষ্যে? প্রেমে সপ্রেম উদ্ভাস আর অপ্রেমের মালিন্য মিলেমিশে থাকে সমসত্ত্ব দ্রবণের মতো, তাতে সপ্রেম ও অপ্রেমের মাত্রা অনুযায়ী নির্ধারিত হয় দ্রবণের স্বাদ। 'পাকদন্ডী' যদি প্রেমের মিঠেপাক হয়, তবে 'দুইপুরুষ' ঈষৎ কষায়। প্রেমের শরীরীভাষা 'পাওয়া না পাওয়ার মাঝেতে' প্রলম্বিত ছায়া ফেলে থাকলে 'হাসি' বা 'বিকেলের রোদ', মনের অলিন্দে উচ্চারিত প্রেমের কবিতা। 'প্রেম-ফ্রেম' আবার প্রেমের বোধটাকেই সংজ্ঞায়িত করে ফ্রেমে বাঁধাতে চায়। 'শীতলতা'য় অপ্রেম-প্রেম ছাপিয়ে ওঠে আবার প্রত্যাখানও যে তত অপ্রেমের না হতে পারে সেই গল্প বুনে চলে আসি। সপ্রেম ও অপ্রেমের ধারণাকে ঘিরে আবর্তিত উনিশটি গল্প স্থান পেয়েছে এই সংকলনে।

Publisher

Abhijan Publisher
Language Bengali
ISBN 978-81-978780-3-9
No of Pages 128
Cover Hardcover
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now