"রাতের অন্ধকারে কী করে জেগে ওঠে লবণহ্রদ এলাকার এক ভগ্নস্তুপ?
কাদের মায়াবী কন্ঠস্বর শোনা যায়? ঝলমল করে আলো, শোনা যায় কাচের পেয়ালার বেজে ওঠা।
পৌলমী, লক্ষ্মী, রাকা, এই অট্টালিকার আবাসিক কারা? তারা কি মানুষ না ছায়া?
সেখানে কে করে পাপ-পুণ্যের হিসেব? সেই বিচারক কি মহাপুরুষ না শয়তান?
কেন অন্ধকার রাতে শোনা যায় সুবিশাল ডানার শব্দ?
জেগে ওঠে পাংশু সরীসৃপের চোখ? নাকি পাপ-পূণ্য বলে আসলে কিছু হয় না? সবই দুর্বল মস্তিষ্কের অজুহাত।
এই উপাখ্যান দুর্বল স্নায়ুর জন্য নয়।
এতে আছে বীভৎসতার উল্লাস, আছে নির্ঘুম রাতে জাগিয়ে রাখার মতো আত্মায় আঘাত করা আতঙ্ক।
সর্বোপরি, এই কাহিনিতে আছে, পাঠককে টেনে, হিঁচড়ে আয়নার সামনে দাঁড় করানোর রসদ।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-178-3 |
| No of Pages |
120 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now