SKU: OCS101262
ঠিক বেলা দশটায় ঘুম ভাঙল জনমেজয় চাটুজ্জের। শরীরের অবসাদ অনেকটাই কেটেছে ঘুমে। গতকাল বেশ কয়েকবার ওআরএস খেয়ে আর উপোস করে ভাল লাগছে, হালকা লাগছে। মোবাইল খুলে দেখলেন, আর ও সাহেব ফোন করেছেন। মোটাসোটা ভালমানুষ। রিংব্যাক করলেন জনমেজয়, "বলুন সাহেব!"
ওপার থেকে দীপঙ্কর ঘোষসাহেবের গলা, "আর বলবেন না! সারা রাত হাওড়া স্টেশনে কাটল।"
"কেন!" জনমেজয়বাবু বললেন।
"ট্রেনটা এত দেরি করল যে বলার কথা নয়! চন্দননগর যাওয়ার শেষ ট্রেন চলে গেছিল।"
"এ বাবা! খুব কষ্ট হল তো আপনার!"
"হ্যাঁ... তা তো হল।"
"এখন কোথায়?"
"বাড়িতে। চন্দননগরে।"
জনমেজয় এবং দীপঙ্কর— দু’জনেই একটি ক্ষয়িষ্ণু দফতরে কাজ করেন, রিফিউজি রিহ্যাবিলিটেশন। ঘোষসাহেবের অবস্থান বেশ খারাপ। অফিসার বলে মনেই করেন না উপরমহল। কথায় কথায় অপমানিত হন। আর বছর দুই চাকরি আছে। ভাল মানুষ, খুব অভিমানী। কথায় কথায় কেঁদে ফেলেন এই রিহ্যাবিলিটেশন অফিসার।
"আগামী কাল অফিসে আসতে পারবেন!"
"আসতে তো হবেই।"
"আমাদের যিনি ইমিডিয়েট বস, লেখক মানুষ, সংবেদনশীল। আমি বলে রাখব, আপনি আসছেন।"
"খুব ভাল হয়। আমি কি স্যারকে ফোন করব!
Publisher |
Ananda Publishers |
|---|---|
| Language | Bengali |
| ISBN | 9789354257094 |
| No of Pages | 224 |
| Cover | Hardcover |
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now