"এ-এক রোমাঞ্চকর অভিযাত্রার মায়াবি বর্ণনা। বর্ণনার গুণে যেমন
রহস্য তৈরি হয়েছে, ঠিক তেমনই ঘটনাপ্রবাহের মধ্যে থ্রিলারের মতো
এক গতি আছে, আছে হঠাৎ বাঁকবদল। প্রেম আছে, ঈর্ষা আছে। মানুষের প্রতি
ভালোবাসা আছে, দায়বদ্ধতা আছে। আছে অকৃতজ্ঞতা, প্রেমহীনতাও। ধীরাজ ভট্টাচার্য্য
বিংশ শতকের তৃতীয় দশকে কয়েক বছর পুলিশ ছিলেন। সেই অভিজ্ঞতাকে
ঔপন্যাসিকের দক্ষতায় এঁকেছেন। যখন পুলিশ ছিলাম - আত্মজীবনী নাকি উপন্যাস - সুখপাঠ্য
রচনাশৈলীতে পাঠকের বিভ্রম হবেই। আইবির সদস্য হিসাবে স্বাধীনতা সংগ্রামের যোদ্ধাদের
উপর নজর রাখা - কলেজ স্ট্রিটে, ভবানীপুরে, শিয়ালদায়। তারপর এএসআই হিসাবে
চট্টগ্রামে। পুলিশ সুপার মুলান্ডের মেমসাহেব স্ত্রীর সঙ্গে মিষ্টি সম্পর্ক। এরপর
বদলি প্রত্যন্ত টেকনাফে। মগদের সঙ্গে জীবনযাপন। লবণ আইনের প্রয়োেগ অভিযান।
জমিদার ওয়াং থিনের একমাত্র মেয়ে মাথিনের সঙ্গে প্রেম। ধীরাজ ভট্টাচার্যের
কলমে সহজ সরল অনাড়ম্বর উঠে আসে সময়, সমাজ, মানুষ।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-48102-12-6 |
| No of Pages |
176 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now