"সমকালীন, দক্ষিণ ভারতের নারীজীবনের নীরব, প্রায়শই অবদমিত
অন্তঃপুরে প্রবেশ করা এক দীপ্ত গল্পসংকলন। মনের কালিমা ঘুচিয়ে,
সংযত অথচ তীক্ষ্ণ গদ্যে মুশতাক লিখেছেন প্রেম ও বিশ্বাস, বিবাহ ও মাতৃত্বের কথা যেখানে পিতৃতন্ত্র, ধর্ম এবং ক্ষমতার অদৃশ্য কাঠামো
ক্রমাগত নারীদেহ ও মনের উপর তাদের ছাপ রেখে যায়। এই গল্পগুলি চমক সৃষ্টি করতে চায় না;
বরং সহনশীলতা ও যন্ত্রণার মধ্য দিয়ে আগলে রাখা এক প্রদীপের মতো ধীরে ধীরে জ্বলে ওঠে
। ব্যক্তিগত বেদনা এখানে রূপ নেয় নীরব প্রতিরোধে, প্রতিবাদে।
হার্ট ল্যাম্প তাই এক তীব্র নারীবাদী সংকলন রাজনৈতিকভাবে সজাগ,
নৈতিকতায় দৃঢ় এবং মানবিকতায় গভীর। অভিজ্ঞতায় জারিত আকাঙ্ক্ষা
ও প্রতিবাদের সূক্ষ্ম ভাষার বুননে গল্প বলা নিজেই এখানে টিকে থাকার ও প্রত্যাখ্যানের এক মৌন অথচ শক্তিশালী অভিপ্রায়।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| No of Pages |
200 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now