"অদ্ভূত ঘটনা চক্রে একটি 'জাহাজীর কবচ' এর মারফৎ
প্রাগৈতিহাসিক যুগের 360-60 ma মিলিয়ন বছর আগের ফসিলে
পাওয়া প্রায় ডাঙ্গায় ওঠা মাছ 'সিলাকান্থ' Coelacanth এর নতুন কলোনীর
হদিশ পেয়েছিলাম প্রথমে। সেই কাহিনি ১৯৭০ দশকে 'সন্দেশ'
পত্রিকায় ধারাবাহিক ভাবে প্রকাশিত হয়। এর পরবর্তী অ্যাডভেঞ্চারে
দায়িত্ব এসে পড়ে শুধু সেই কলোনী খুঁজে পাওয়া মাত্র নয়, শত্রুপক্ষের
সেটা ধ্বংস করার থেকে রক্ষা করা এবং সংরক্ষণ। সেই অভিযানে জেনেছিলাম
'ইভোলিউশন' এর অবিষ্কার এবং তার প্রকৃতি-ভিত্তিক কারণ। দেখা হয়েছিল বেশ
কয়েকটি অজানা সংস্কৃতির সাথে, যা মন ভরিয়েছিল আমাদের সকলের।
'ইভোলিউশন থিয়োরী'র বিরুদ্ধে যে প্রচন্ড শক্তি কাজ করছে, জেনেছিলাম তখন।
সেই প্রকৃতি হেয়কারী বিজ্ঞানবিরোধী অপশক্তি যে বর্তমানেও বিদ্যমান
ও ভবিষ্যতেও সঞ্চালিত থাকবে, তা ছিল প্রত্যাশার বাইরে। সেই
কারণে তখন লেখা সম্ভব হয়নি। কয়েকটা আন্তর্জাতিক গুপ্ত
চুক্তিতে বাঁধা ছিলাম কয়েক দশক। 'ফাঁপা কার্তুজ' এ
এই দুই কাহিনীই বলবার অনুমতি ও সুযোগ এসেছে।"
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-94551-95-4 |
| No of Pages |
250 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now