আমাদের চারপাশে যা কিছু নিয়মিত ঘটে, তা দেখে দেখে আমরা এতটাই অভ্যস্ত হয়ে যাই যে, আর সেই সব ঘটনা আমাদের মনে নতুন করে কোন চমক জাগায় না৷ কিন্তু অতীত, ভবিষ্যত অথবা অন্য মাত্রার অদেখা কোন ঘটনা, যা কিছু আমাদের প্রচলিত ধ্যান ধারণাকে চ্যালেঞ্জ করে---তা কোনভাবে আমাদের সামনে এলে শিহরিত হতে হয় বইকি! রহস্য -রোমাঞ্চ, অলৌকিক কিমবা কল্পবিজ্ঞানের আধারে নির্মিত মোট এক ডজন গল্পকে বুকে নিয়ে পাঠকের দরবারে হাজির হতে চলেছে “এক ডজন আলো আঁধারি”৷ মনজগতের গহীন অন্ধকার যেমন অতলস্পর্শী অনুভূতির ছোঁয়া দেয়, তেমনই সেই আঁধারের পথ-প্রান্তে কখনো বা দেখা মেলে নতুন আলোর---নতুন জীবন দর্শনের৷ তাই তো এই উপাখ্যানগুলির সমন্বয়ের নামে মিশে আছে আলো এবং অন্ধকার দুই-ই৷
Publisher |
Book World Publication |
| Language |
Bengali |
| No of Pages |
160 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now