মহাপ্রভু শ্রীচৈতন্য। মাত্র ২৪ বছর বয়সে নবদ্বীপ ছাড়লেন। তার আগে হরিনাম সংকীর্তনের ঢেউ তুলে নবদ্বীপের স্মার্তসমাজ ও কাজির রক্তচক্ষু অস্বীকার করে হিন্দু জাতভেদ ও মুসলিম শাসকের ভেদনীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলেছেন। বাঙালির আদরের নিমাই সেই যে নীলাচলে গেলেন, পরের ২৪ বছরে বাংলায় এলেন মাত্র একবার। না, গৌড়েশ্বর হুসেন শাহর ভয় ছিল না। বরং হুসেন চৈতন্যদেবের প্রশংসাই করেছিলেন।সেই মহাপ্রভু দীর্ঘকাল পুরীতে কাটিয়ে হঠাৎই একদিন হারিয়ে গেলেন। গুম খুন নয়, জলে ডুবে নয়, জগন্নাথে বিলীন হওয়া তো নয়ই। তবে তিনি গেলেন কোথায়? ৫০০ বছর পূর্বের ইতিহাসের রহস্য উদ্ঘাটনের প্রয়াস করা হয়েছে এই বইয়ে।
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-81-19240-13-5 |
| No of Pages |
376 |
| Cover |
Hardcover |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now