ভারতে মুসলিম নবজাগরণের সূচনা অখণ্ড বাংলার প্রত্যন্ত কুমিল্লাতে।
সে জাগরণের সূচনা করেছিলেন বাঙালি নারী ফয়জুন্নেসা চৌধুরাণী। যিনি একমাত্র নারী, যাঁকে ইংলেন্ডেশ্বরী 'নবাব' উপাধি দিয়েছিলেন।
ফয়জুন্নেসা যে নারী জাগরণের সূচনা করেছিলেন, তাঁকে একটা সুনির্দিষ্ট পথে
পরিচালনা করেন বেগম রোকেয়া। মেয়েদের মধ্যে আধুনিক শিক্ষা বিস্তারে
গোটা এশিয়া মহাদেশে তাঁর অবদান ঐতিহাসিক। সমাজসংস্কারের
পাশে বাংলায় প্রথম কল্পবিজ্ঞানের কাহিনিসহ সাহিত্য ক্ষেত্রেও তাঁর বিশেষ অবদান আছে।
এঁদের স্বপ্নের পরিপূর্ণতা দিয়েছিলেন সুফিয়া কামাল। রবীন্দ্র, নজরুলের স্নেহধন্য কবি সুফিয়া,
দক্ষিণ এশিয়ায় নারী জাগরণের অগ্রদূত। ধর্মান্ধতার বিরুদ্ধে এক ধর্মপ্রাণ কণ্ঠ।
হিন্দু-মুসলমানের সম্প্রীতির এক সেতু। চির সোচ্চার এক নির্ভীক স্বর।
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-149-3 |
| No of Pages |
176 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now