অণুগল্প আজ বিশ্ব-সাহিত্যে এক স্বতন্ত্র ও জনপ্রিয় ধারার নাম।
আমেরিকা, ইউরোপ, ব্রিটেন, নিউজিল্যান্ড- সবখানেই এই ক্ষুদ্র অথচ তীব্র শিল্পরূপকে ঘিরে তৈরি হয়েছে
উৎসব, ম্যাগাজিন, পুরস্কার ও সাহিত্য আলোচনা।
কারণ অণুগল্পের শক্তি তার আকারে নয় তার অভিঘাতে।
কয়েকটি অনুচ্ছেদে, কখনও মাত্র কয়েকটি লাইনে, একটি নির্দিষ্ট মুহূর্ত,
মানসিক টান বা গভীর তাৎপর্য এমনভাবে ধরা পড়ে যে পাঠকের মনে দীর্ঘ অনুরণন রেখে যায়।
'অণুগল্প অভিযান' সেই নান্দনিক দর্শনেরই যাত্রাপথ- সংক্ষিপ্ত অথচ অর্থভারে পূর্ণ গল্পের এক সমৃদ্ধ সংগ্রহ,
যেখানে প্রতিটি অণুগল্প একেকটি ঝলক, একেকটি আলোকরেখা, একেকটি ছোটো অথচ বিস্তৃত জীবন।
এই সংকলনের ১৮ জন অণুগল্পকারের ৯০টি অণুগল্প নতুন করে পরিচিত করাবে সেই তীক্ষ্ণ ও সংক্ষিপ্ত গল্পভাষার জগতে।
Publisher |
Abhijan Publisher |
| Language |
Bengali |
| ISBN |
978-93-7363-031-1 |
| No of Pages |
152 |
| Cover |
Paperback |
Have questions about this book?
Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.
Chat Now