Kafiner Password by Tathagata Datta

Author: Tathagata Datta

SKU: OCS104026

₹240 ₹300 20% OFF
View Wishlist
Share this:
কফিনের পাসওয়ার্ড বইটিতে পাবেন সাহিত্যিক তথাগত দত্তর পাঁচটি থ্রিলার (ছোটগল্প)। এই বইয়ের প্রতিটি গল্পে আছে টানটান উত্তেজনা। তার সঙ্গে আছে প্রেম, বিশ্বাসঘাতকতা, হত্যা এবং শিহরন। নারী পুরুষের জটিল মানসিকতা গল্পগুলিতে বিশেষ মাত্রা এনে দিয়েছে। তবে গল্পগুলি উঠে এসেছে আমাদের চেনা জীবনের পরিসর থেকে, কিন্তু তারা আমাদের নিয়ে যায় এই ছকবাঁধা জীবনের বাইরে। যৌনতা, একাকিত্ব, সমকামিতা এবং দুর্দান্ত ক্লাইম্যাক্স গল্পগুলিকে নিয়ে গেছে না পড়লেই নয়, এমন সাহিত্যে। আজকাল তো আমরা প্রায় সকলেই ট্যাটু করি, কিন্তু কোনও মেয়ের হাতে আঁকা ট্যাটুতে যদি লুকিয়ে থাকে গোপন কোনও কথা! সেই মেয়েটিই খুন হয়ে গেল, কিন্তু তারপর রাতের অন্ধকারে কবর থেকে তুলে আনা হচ্ছে তার শরীর। কেন? অপরাধ অপরাধীকেও ছাড়ে না, তাকে জড়িয়ে নেয় নিজের জালে। এক যুবক তার বাবার খুনের বদলা নিতে কতদূর যেতে পারে? তার রহস্যময় জীবন আর দুর্দান্ত কিছু রাত ছায়া ফেলে গল্পের পাতায়। এক শিল্পী দুর্দান্ত ভাস্কর্য তৈরি করেন, কিন্তু যার মূর্তি তিনি তৈরি করেন, আশ্চর্যজনকভাবে তাকে আর খুঁজে পাওয়া যায় না। লেখক নারী পুরুষের আকর্ষণ আর যৌনতাকে ভেদ করে পৌঁছে গেছেন সম্পর্কের মূলে। ফলে, উঠে এসেছে একটি চরিত্র, সে পেশায় জিগোলো বা পুরুষ দেহব্যবসায়ী। তার নারীসঙ্গ, নিঃসঙ্গতা এবং বিচিত্র অভিজ্ঞতায় অনবদ্য হয়ে উঠেছে এই বই।

Publisher

Bibhabana Prakashana
Language Bengali
ISBN 978-81-686722-0-8
Cover Hardcover
Have questions about this book?

Click the button below to chat with us directly on WhatsApp and get instant help with your enquiry.

Chat Now